আমের উইভিল পোকা (Mango Weevil/ Mango Seed Weevil)

Author: Jahir Rayhan

Mango Seed Weevil. ©️Jahir Rayhan

Sternochetus mangiferae (Fabricius, 1775)
Family – Curculionidae
আমগাছের জন্য মারাত্মক ক্ষতিকর এ পোকাটি ভারতীয় উপমহাদেশে বেশ কমন। এদের স্ত্রী পোকা আমের উপরিভাগে ডিম পেড়ে থাকে। ডিম ফুটে লার্ভা বের হয়ে ফল ছিদ্র করে ভেতরে ঢুকে ও ভেতরের ফল, বীজ সবটুকু খাওয়া আরম্ভ করে ছিদ্র করে করে।
পিউপা দশা ঘটে বীজের অভ্যন্তরে। এবং পূর্ণাঙ্গ পোকা ফল ছিদ্র করেই বাইরে বেরিয়ে আসে। আক্রান্ত ফল ধীরে ধীরে পঁচে গিয়ে গাছ হতে ঝড়ে পড়ে।
এক বছর আমের মৌসুম শেষ হয়ে গেলে এ পোকারা পরবর্তী বছরের আমের মৌসুম পর্যন্ত প্রায় নিষ্ক্রিয় অবস্থায় অপেক্ষারত থাকে (ডায়াপজ)।

ছবিতে আক্রান্ত আম, পোকার লার্ভা ও পূর্ণাঙ্গ পোকার ছবি।

ছবি তোলার স্থান – মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল।

Leave a Reply

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free