Author: Jahir Rayhan

বৈজ্ঞানিক নাম- Scirpophaga incertulas (Walker, 1863)
ফ্যামিলি- Crambidae
বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান,মালয়েশিয়া সহ এ অঞ্চলের ধান চাষ হয় এমন প্রতিটি দেশের জন্য এ মথটি কৃষিবিদদের কাছে একটি ভয়াবহ পেস্ট হিসেবে বিবেচিত। পূর্ণাঙ্গ মথ হলদে বাদামী বর্ণের ও ডানার মাঝামাঝি একটি কালো বিন্দু রয়েছে। পুরুষ মথ আকারে স্ত্রী অপেক্ষা সামান্য ছোট ও শুকনো খড়ের মতো রং এর।
স্ত্রী মথ ধানের শীষে ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা বের হয়ে শীষ খাওয়া আরম্ভ করে। এক পর্যায়ে লার্ভাগুলো ধানের কাণ্ড ছিদ্র করে তার মধ্যে প্রবেশ করে ও ভেতর খেয়ে উজাড় করে দেয়। পিউপেশন হয় সাদা কোকুনের ভেতর।
দীর্ঘকাল ধরে মানুষ বিভিন্ন উপায়ে এ মথের দমন করে আসছে যেমন- কীটনাশক ব্যবহার, যান্ত্রিক উপায় অবলম্বন, আলোক ফাঁদ পাতা ইত্যাদি। তাছাড়াও বেশ কিছু প্রজাতির বোলতা ও নেমাটোডা পর্বের কৃমি ব্যবহার করে এদের দমন করা যায়। এক প্রজাতির ঘাসফড়িঙ এ মথেদের ডিম খেয়ে থাকে। এ মথেদের বিরুদ্ধে সে ঘাসফড়িঙ প্রজাতিও ব্যবহার করা যায়।
ছবি- মঠবাড়িয়া, পিরোজপুর হতে।
Leave a comment